Header Ads

Sobar Sobji Banner

নজরুল বর্ষ ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অঞ্চল-১০ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রোহন কারি “ধনিয়া কলেজ”


নজরুল জয়ন্তীতে ধনিয়া কলেজের সাংস্কৃতিক জয়জয়কার: অভিনয়ে প্রথম স্থান অর্জন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (অঞ্চল-১০) কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ধনিয়া কলেজের শিক্ষার্থীরা অনন্য সাফল্য অর্জন করেছে। ঢাকা নগর ভবনের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই জমকালো প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন নামীদামী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিভা প্রদর্শন করে।

বিভিন্ন ক্যাটাগরিতে ধনিয়া কলেজের প্রতিভাবান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কলেজের সম্মান বৃদ্ধি করেছে।


 

অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিযোগিতার ক্ষেত্রসমূহ


একক অভিনয় 

মোঃ পারভেজ (স্নাতক ফিন্যান্স ৩য় বর্ষ)
নজরুল সংগীত 

উক্তি দে প্রভা (দ্বাদশ শ্রেণি) 

মোঃ আতিক (স্নাতক ইংরেজি বিভাগ ২য় বর্ষ)

কবিতা আবৃত্তি 

জেরিন আক্তার (দ্বাদশ শ্রেণি) 

জিনিয়া ইসলাম তুলি (স্নাতক মার্কেটিং ২য় বর্ষ)

নৃত্য 

মাহিয়া মোবাশ্বার (দ্বাদশ শ্রেণি) 

জিনিয়া ইসলাম তুলি (স্নাতক মার্কেটিং ২য় বর্ষ)

প্রতিযোগিতার ফলাফল ও সাফল্য


বিপুল প্রতিযোগিতার মধ্য দিয়ে ধনিয়া কলেজের শিক্ষার্থীরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বিশেষ করে একক অভিনয় ক্যাটাগরিতে চমৎকার পারফর্ম করে ১ম স্থান অর্জন করেছেন মোঃ পারভেজ (স্নাতক ফিন্যান্স ৩য় বর্ষ)।

অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীরাও অত্যন্ত নিপুণতার সাথে তাদের পারফরম্যান্স পরিবেশন করে উপস্থিত দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষার্থীদের এই মেধা ও পরিশ্রম ধনিয়া কলেজকে সংস্কৃতি চর্চায় এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আশা করি, আগামী দিনেও তারা এই সাফল্যের ধারা বজায় রেখে ধনিয়া কলেজের নাম আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে।

অংশগ্রহণকারী ও বিজয়ী সকল শিক্ষার্থীকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতার মূল চেতনাকে কেন্দ্র করে এই নাটকটি নির্মিত। নাটকটিতে মূলত মানুষের চেয়ে বড় কিছু নেই—এই শাশ্বত সত্যটি তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে কীভাবে একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষ ধর্মের দোহাই দিয়ে পবিত্র মসজিদ ও মন্দিরকে নিজেদের স্বার্থের হাতিয়ারে পরিণত করেছে। ভজনালয়ের দুয়ার যেখানে সবার জন্য উন্মুক্ত থাকার কথা, সেখানে ক্ষুধার্ত ও অসহায় সাধারণ মানুষ কীভাবে মোল্লা ও পুরোহিতদের তৈরি কৃত্রিম ভেদাভেদ ও সংকীর্ণতার শিকার হচ্ছে, তা-ই এই নাটকের মূল উপজীব্য। দুয়ারের চাবি

দুয়ারের চাবি
মূল রচনঃ: কাজী নজরুল ইসলাম
রুপান্তরঃ মো: পারভেজ
পরিবেশনায়ঃ Parves Entertainment

No comments

Theme images by rion819. Powered by Blogger.